spot_img
spot_img

সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার নেতা নিহত

সিরিয়ায় আমেরিকার ড্রোন হামলায় সালিম আবু আহমেদ নামের আল–কায়েদার এক নেতা নিহত হয়েছেন।

গত ২০ সেপ্টেম্বর দেশটির ইদলিব শহরের কাছে ওই হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে আমেরিকার এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

ফক্স নিউজের খবরে বলা হয়, সিরিয়া যুদ্ধে আল কায়েদার ওই নেতা তহবিল সংগ্রহ করতেন তিনি।

আল–কায়েদার নেতাদের নিশানা করে ইদলিবে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে আমেরিকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ