ইসলামাবাদে অনুষ্ঠিত আগের দফার আলোচনা ব্যর্থ হওয়ার পর আমেরিকা ও ইরানের পরবর্তী বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড। এ বিষয়ে প্রস্তুত থাকার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সুইস কর্মকর্তারা বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক জোরদারে সহায়ক, এমন যেকোনো কূটনৈতিক উদ্যোগে তারা সমর্থন দেবেন।
এদিকে, অঞ্চলের কয়েকটি দেশও উভয় পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থার প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবের ঘাটতি ছিল।
হরমুজ প্রণালীর অবস্থান, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং দেশটির ওপর আরোপিত অবরোধসহ বেশ কয়েকটি অমীমাংসিত ইস্যুই আগের দফার আলোচনা ব্যর্থ হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম ছিল।
সূত্র: হুরিয়াত রেডিও











