spot_img

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাগারে মুফতী কাজী ইবরাহীম

রিমান্ড শেষে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জনপ্রিয় ওয়ায়েজ মুফতী কাজী ইবরাহীমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার (২ অক্টোবর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ২ দিন রিমান্ড শেষে মুফতী কাজী ইবরাহীমকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান। অন্যদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে আদালতে জামিন পাননি তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ