spot_img
spot_img

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ মামলায় ২ ধর্ষককে যাবজ্জীবন

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে বিবস্ত্র করে ধর্ষণ মামলায় দুই ধর্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রমে কারদণ্ড দেয়া হয়েছে।

সোমবার আসামি দেলোয়ার হোসেন দেলু ও মোহাম্মদ আলী প্রকাশ আবু কালামের উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক জয়নাল আবেদিন এ রায় ঘোষণা করেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত।

উল্লেখ্য, গত ২০২০ সালের ২ সেপ্টেম্বর রাতে নির্যাতনের শিকার নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢুকেন। বিষয়টি দেখতে পায় স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলু। রাত ১০টার দিকে দেলোয়ারের লোকজন ওই নারীর ঘরে প্রবেশ করে পরপুরুষের সাথে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করে।

একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এর আগে ওই গৃহবধূর ঘরে ও বিভিন্ন স্থানে নিয়ে দেলোয়ার তাকে একাধিকবার ধর্ষণ করে। ওই বছরের ৪ অক্টোবর দুপুরে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরে এ ঘটনায় নির্যাতিতার দায়েরকৃত নির্যাতন, ধর্ষণ ও পর্নোগ্রাফী মামলা অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ