spot_img
spot_img

ক্বাবা শরীফ নিয়ে ফেসবুকে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভ; আটক রবি রায়

বি. বাড়িয়ার সরাইল উপজেলায় মুসলিমদের পবিত্র ক্বাবা শরীফকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটাক্ষের প্রতিবাদে বিক্ষোভের জেরে রবি রায় (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক রবি রায় অরুয়াইল এলাকার মৃত অবনী রায়ের ছেলে ও স্থানীয় বাজারের মুদি দোকানদার।

বুধবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার অরুয়াইল বাজার থেকে তাকে আটক করা হয়।

সরাইল থানা অফিসার ইনচার্জ আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

রবি রায়ের চাচাতো ভাই স্বরজিত কুমার রায় দাবি করে বলেন, রবি রায়ের আপন বড় ভাই রতন রায়ের হ্যাক করা আইডিতে রতন রায়ের নাম পরিবর্তন করে ছোট ভাই রবি রায়ের নাম লিখে স্থানীয় হ্যাকাররা ইসলাম ধর্মকে কটাক্ষ করে এই পোস্টটি করেছে। এলাকায় হিন্দু-মুসলমানদের মধ্যে সম্পর্ক নষ্ট করাই তাদের উদ্দেশ্য। যেহেতু তার বড় ভাই রতন আইসিটি মামলায় এখনো জেলে আছে তাই রবি রায় এ কাজ করবে বিশ্বাস হয় না।

উল্লেখ্য, গত কয়েক মাস আগে রবি রায়ের বড় ভাই কাপড় ব্যবসায়ী রতন রায় (৩৯) ইসলাম ধর্মকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়ে বর্তমানে জেলে আছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ