spot_img

বাংলাদেশকে ২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে মালদ্বীপ

শুভেচ্ছার হিসেবে বাংলাদেশ সরকারকে ২ লাখ ১ হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ।

বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মালের বাংলাদেশ দূতাবাসের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

দূতাবাস জানিয়েছে, বুধবার (৬ অক্টোবর) মালদ্বীপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

মালদ্বীপ স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ওই ভ্যাকসিন ৮ অক্টোবর কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ