spot_img

পুলিশের জন্য রাশিয়ার তৈরি দু’টি হেলিকপ্টার ক্রয় করছে বাংলাদেশ

রাশিয়া থেকে জিটুজি ভিত্তিতে এমআই-১৭১এ-২ মডেলের দু’টি হেলিকপ্টার সংগ্রহের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ হেলিকপ্টার দুটি বাংলাদেশ পুলিশের জন্য কেনা হচ্ছে বলে জানা যায়।

বুধবার (৬ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) চলতি বছরের ২৮তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন সাংবাদিকদের জানান, জিটুজি ভিত্তিতে জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে নতুন দু’টি এমআই-১৭১এ-২ হেলিকপ্টার ক্রয় করা হবে।

তিনি জানান, রাশিয়ান হেলিকপ্টার্সের অধীন মিল মস্কো হেলিকপ্টার প্লান্ট এই এমআই-১৭১এ-২ মধ্যম মানের বেসামরিক যাত্রী পরিবহন হেলিকপ্টার তৈরি করেছে। সর্বোচ্চ মানের এমআই-৮/১৭ সিরিজের সক্ষমতা এমআই-১৭১এ-২ হেলিকপ্টারে সংযুক্ত করা হয়েছে।

এটি উলান-ইউডি এভিয়েশন প্লান্টের তেরি এমআই-১৭১এ-১ হেলিকপ্টারের উন্নত সংস্করণ। এই নতুন হেলিকপ্টারে কাঠামো ও পরিচালনা ব্যবস্থার পাশাপাশি প্রধান রটার এবং গিয়ার সিস্টেম উন্নত করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ