spot_img
spot_img

শপথ নিয়েছেন মমতা

নবনির্বাচিত বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) তার সঙ্গে শপথ নেন তৃণমূলের দুই নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন ও আমিরুল ইসলাম।

এদিন প্রথা ভেঙে প্রথমবার বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় নিজের হাতে সেই ক্ষমতা নেন ধনখড়। শপথের পর সবার সাথে কুশল বিনিময় করেন তিনি।

রাজভবন থেকে কয়েকদিন আগেই বিধানসভার সচিবালয়ে সেই বার্তা পাঠানো হয়। এদিকে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিধানসভায় বিজেপির কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না। বিরোধীশূন্য বিধানসভায় শপথ নিলেন মমতাসহ তিন বিধায়ক।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ