ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা মোহাম্মদ একরামুল হককে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের রিঙ্কুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, নিহত তৃণমূল কংগ্রেস নেতার দেহের পাশে পড়েছিল মোটরবাইক। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নিহত তৃণমূল নেতা মোহাম্মদ একরামুল হক আগ ডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের বন্দীরামগছ সংসদের সদস্য। একই সঙ্গে তিনি ওই এলাকার পঞ্চায়েত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।











