spot_img

মুহিবুল্লাহ হত্যাকাণ্ড গুরুত্ব দিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাই এ ঘটনা প্রত্যাবাসনকে ব্যাহত করতে পারবে না।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে শনিবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকায় যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র সচিব বলেন, আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি। রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেছি। কথা বলেছি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত মুহিবুল্লার পরিবারের সঙ্গেও। তাদের নিরাপত্তার বিষয়টিও দেখা হচ্ছে। ক্যাম্পে কোনো ধরনের অনিয়মকে প্রশ্রয় দেয়া হচ্ছে না।

তিনি বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর জন্যও বিভিন্ন বিষয়ে কাজ চলমান রয়েছে। ভাসানচর প্রক্রিয়ায় জাতিসংঘ যুক্ত হয়েছে। আস্তে আস্তে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে থাকছে।

দেশীয় গণমাধ্যম ক্যাম্পে প্রবেশে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়টি আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ