spot_img

নৌকা হেরে গেলে বাংলাদেশ অন্ধকারে তলিয়ে যায়: নৌ প্রতিমন্ত্রী

নৌকা যখনই হেরে যায়, বাংলাদেশ তখন অন্ধকারে তলিয়ে যায় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, যখনই আমরা নৌকা হারিয়ে ফেলেছি, তখনই বাংলাদেশ অন্ধকারে তলিয়ে গেছে। দরিদ্র থেকে আরো দরিদ্র হয়েছি, সার্বিক কোনো উন্নয়ন হয়নি। খুনীদের নিরাপত্তা দিয়ে বিকৃত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল।

রোববার (১০ অক্টোবর) রাতে মুজিব শতবর্ষ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ শীর্ষক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌকায় ভোট দিয়ে মানুষ কিছু না কিছু পায়। ১৯৫৪ সালে মানুষ নৌকায় ভোট দিয়েছিল, নৌকার সঙ্গে যুক্ত হয়েছিল। সে কারণে ভাষার অধিকার প্রতিষ্ঠার পর সেই ধারাবাহিকতায় ১৯৭০ সালে স্বাধীনতার পথ তৈরি করে দিয়েছিল এই নৌকা প্রতীক।

তিনি বলেন, আজকের যে বাংলাদেশ, নৌকা প্রতীক কোথায় নিয়ে গেছে! প্রধানমন্ত্রী আজ (রোববার) রূপপুরে পরমাণু চুল্লি স্থাপনের উদ্বোধন করেছেন। সমগ্র দেশ আজ আবেগতাড়িত। আমরা পারমাণবিক যুগে পা দিলাম। নৌকার জন্যই এ অসাধারণ প্রাপ্তি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ