spot_img

ইরানের ড্রোন কারখানা খুঁজে হামলা চালাচ্ছে আমেরিকা: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ড্রোন কারাখানাগুলোতে হামলা চালাচ্ছে আমেরিকা।

রোববার (১৫ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের কাছে খুব কম অস্ত্র অবশিষ্ট আছে। তাদের উৎপাদন সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।

তিনি আরও বলেন, আমেরিকা সেই সব স্থানে ‘আক্রমণ’ করছে, যেখানে ইরান আমেরিকার স্থাপনা ও ইসরাইলে হামলা করার জন্য ড্রোন তৈরি করছে।’

ট্রাম্প বলেন, তাদের ড্রোনও অনেক কমে গেছে, তাদের আগের সক্ষমতার প্রায় ২০ শতাংশে নেমে এসেছে। আমরা এমন স্থানে আঘাত করছি, যেখানে তারা এগুলো তৈরি করে।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ