spot_img

মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য ভ্যাকসিন বাধ্যতামূলক করল সৌদি আরব

মক্কা শরিফের পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য পূর্ণ ডোজ ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক করেছে সৌদি আরব।

রবিবার (১০ অক্টোবর) থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে সৌদি সরকারের হজ্ব ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, পূর্ণ ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদেরই কেবল ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী যাওয়ার সুযোগ দেওয়া হবে।

জানা যায়, ইতোমধ্যেই যারা পূর্ণ ডোজ ভ্যাকসিন না নিয়ে প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন তাদেরও ওই অনুমতিপত্রের বৈধতার জন্য নির্ধারিত স্থানে প্রবেশের আগেই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। অন্যথায় আগে থেকে অনুমতি থাকলেও সেটি বাতিল বলে গণ্য হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ