spot_img
spot_img

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের ৮ বছরের কারাদণ্ড

দুই মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলার দুটি ধারায় মোট ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে দুটি দণ্ড একই সঙ্গে চলায় তাকে মোট ৫ বছরের সাজা খাটতে হবে বলে আদালত জানিয়ে দিয়েছেন ।

আজ মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে জরুরি অবস্থা চলাকালে মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই বছরই মামলাটিতে অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়। প্রায় একযুগ সময়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটির রায় দিলেন আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ