spot_img

রোহিঙ্গাদের নিয়ে জরুরি পদক্ষেপ নিতে ন্যাম জোটকে বাংলাদেশের আহ্বান

রোহিঙ্গাদের নিয়ে জরুরি পদক্ষেপ নিতে জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বেলগ্রেডে ন্যামের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, ন্যাম সদস্য দেশগুলোর মধ্যে মূলধন, প্রযুক্তি এবং শ্রমের অবাধ চলাফেরার অনুমতি দিতে হবে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং এসডিজির প্রধান প্রধান লক্ষ্য অর্জনে আয়ের আরও ন্যায়সঙ্গত বণ্টনের উদ্যোগ নিতে হবে।

ন্যামের নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতি জোট নিরপেক্ষ আন্দোলনের চেতনার প্রতিধ্বনি।

তিনি বলেন, বিশ্বের অনেক জায়গায় মানুষের মৌলিক অধিকার এখনও অটুট রয়েছে।

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দীর্ঘ নির্যাতনের কথা তুলে ধরে তিনি তাদের ব্যাপারে জরুরি পদক্ষেপের আহ্বান করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ