আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বর্তমান সরকার বিশ্বাস করে ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনা দেশে সকল ধর্মের মানুষের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ বন্ধন তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) কুষ্টিয়ার গোপীনাথ জিউর মন্দিরে শারদীয় দুর্গোৎসবের সপ্তমীতে তিনি নগদ অর্থ ও উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হানিফ বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের জন্য একটি সম্প্রীতির দেশ। এখানে সকলেই তাদের নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে।
হানিফ আরও বলেন, কোনও প্রকার সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা পূর্জা উদযাপন কমিটির সভাপতি অনুপ কুমার নন্দী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী।










