ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খালি গায়ে নারীদের শরীরে করোনার টিকা দেওয়া ও কেন্দ্রে বসে প্রকাশ্যে ধুমপান করা সেই মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শহিদুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই নোটিশ প্রদান করেন।
শোকজের বিষয়ে ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম নিজেই এ তথ্য নিশ্চিত করেন।
একটি জাতীয় দৈনিককে তিনি বলেন, তিনি মঙ্গলবার সকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ ঘটনায় অভিযুক্তকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পেলে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এরপর শহিদুল ইসলামের নোটিশের জবাব ও তদন্ত কমিটির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।










