spot_img

কুমিল্লার ঘটনায় যারাই জড়িত থাকুক, কেউ ছাড় পাবে না : ওবায়দুল কাদের

কুমিল্লার ঘটনায় যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই ঘটনায় যারাই জড়িত থাকুক, কেউ ছাড় পাবে না।

আজ রাতে তিনি এই এসব কথা বলেন।

উল্লেখ্য; আজ কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ে একটি পূজামন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননা করা হয়। এসময় প্রশাসনের লোকজন এসে পবিত্র কুরআন শরীফটিকে উদ্ধার করে নিয়ে যায়।

এ ঘটনায় কুমিল্লায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে বেশ কয়েক জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার দুপুরের দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ