spot_img

একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত করছে: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পূণ্যভূমি। এদেশে ধর্মীয় সম্পৃতির বন্ধন অত্যন্ত সুদৃঢ়। আমাদের সংবিধানের অন্যতম মূলনীতি ধর্ম নিরপেক্ষতা প্রতিটি ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম মতে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবাদি পালনের নিশ্চয়তা প্রদান করেছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গত ১২ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রতিটি ধর্মীয় উৎসব অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের এই উন্নয়নবান্ধব, স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ ব্যহত করতে তৎপর রয়েছে। তাদের অপতৎপরতার বিষয়ে সরকার সজাগ রয়েছে। কোন অবস্থাতেই এদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেব না, ইনশা আল্লাহ।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, গত কয়েকদিন ধরে সারাদেশে অত্যন্ত সুন্দর পরিবেশে হিন্দু ধর্মের উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছিল। হঠাৎ করে গতকাল কুমিল্লার একটি পূজামণ্ডপে মুসলমানদের ধর্মগ্রন্থ রাখার একটি খবরকে কেন্দ্র করে দেশের কিছু কিছু জায়গায় পূজামণ্ডপে বিচ্ছিন্নভাবে হামলার খবর পাওয়া গেছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে বেশ কিছু ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে এ বিষয়ে দেশের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।

তিনি বলেন, দেশের উদ্ভুত পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে- এ বিষয়ে সজাগ থাকার জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ