spot_img
spot_img

ভাসানচর থেকে পালানোর সময় দালালসহ ৪ রোহিঙ্গা আটক

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ থেকে পালানোর সময় দুই নারীসহ তিন রোহিঙ্গা এবং এক দালালকে আটক করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আটকরা হলেন ভাসানচর আশ্রয়ণের ৭৫ নম্বর ক্লাস্টারের আবু সিদ্দিক (১৯), রেহানা বেগম (১৯) ও আয়েশা খাতুন (৫৫)। আটক দালাল ৮ নম্বর ক্লাস্টারের মো. রফিক (২৮)।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভাসানচরের পাশের জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়।

শুক্রবার (১৫ অক্টোবর) সকালে নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, আশ্রয়ণ প্রকল্পের ৭৫ নম্বর ক্লাস্টার থেকে কয়েকজন রোহিঙ্গা দালালের মাধ্যমে কুতুপালং যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অভিযানকালে ভাসানচরের ৭৫ নম্বর ক্লাস্টারের পাশের একটি জঙ্গল থেকে এক দালালসহ ৩ রোহিঙ্গাকে আটক করেন কোস্টগার্ড ও এপিবিএন সিভিল টিমের সদস্যরা।

আটক দালাল ও রোহিঙ্গাদের সিআইসি অফিসের মাধ্যমে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ