spot_img
spot_img

বায়তুল মোকাররমে মুসল্লিদের বিক্ষোভ মিছিল

কুমিল্লায় কুরআন অবমাননাকারীদের শাস্তির দাবিতে রাজধানীতে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মুসল্লিরা।

মিছিলটি কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ের কাছে এলে পুলিশ তাতে বাধা দেয়। এতে মিছিলকারীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আবদুল আহাদ বলেন, ‘বিক্ষোভ মিছিলটি নাইটিঙ্গেল মোড় পর্যন্ত যেতে দেয়া হয়। কিন্তু তারা সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

প্রায় এক ঘণ্টা ধরে এই সংঘর্ষের সময় গুলিস্তান ও পল্টন এলাকায় গাড়ি চলাচল বন্ধ থাকে। কাকরাইল ও বিজয়নগরের বিভিন্ন গলিতে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। প্রধান সড়কে পুলিশের এপিসি ও জলকামানের গাড়িও দেখা যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ