spot_img

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কুরআন শরিফ রাখা হয়েছিল: তাজুল ইসলাম

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, দেশের অগ্রগতি থামিয়ে দেওয়া ও বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই মন্দিরে কুরআন শরিফ রাখা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগানোই ছিল উদ্দেশ্য।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, একটা ফ্রেশ কোরআন শরিফ সেখানে নিয়ে যাওয়া হলো। মন্দিরে কুরআন কীভাবে গেলো, কে নিয়ে গেলো? উদ্দেশ্য একটাই, দাঙ্গা লাগানো। দাঙ্গা লাগাতে পারলে দেশটা পিছিয়ে যাবে, দেশের অগ্রগতি বন্ধ হয়ে যাবে, আর বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এটাই তাদের উদ্দেশ্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ