বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ায় ইসমাইল হোসেন (২১) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোরে উপজেলার লড়ারকুল গ্রামের নিজ বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। আটক শিক্ষককে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
ইসমাইল হোসেন লড়ারকুল গ্রামের মোস্তফা মৃধার ছেলে। তিনি লড়ারহাট খাদেমুল ইসলাম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।










