spot_img

মহানবী (সা.) এর প্রকৃত আদর্শ প্রচারে বঙ্গবন্ধু ইফা প্রতিষ্ঠা করেছেন: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রকৃত শিক্ষা ও আদর্শ প্রচারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। ১৯৭২ সালে বঙ্গবন্ধু বায়তুল মুকাররম জাতীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মাহফিলের শুভ উদ্বোধন করে দ্বীনি খেদমতের এক নবদিগন্তের দ্বার উন্মোচন করেছিলেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের পূর্ব সাহানে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ১৪৪৩ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ১৫ দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রিয়নবি হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন বিশ্ব শান্তি, মানবতা ও কল্যাণের পথ প্রদর্শক। তিনি বঞ্চিত, নিপীড়িত ও লাঞ্ছিত মানবতার আশ্রয়স্থলে পরিণত হয়েছিলেন।

তিনি বলেন, আজকের অশান্ত পৃথিবীতে শান্তি খুঁজে পেতে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর দেখানো আদর্শ অনুসরণ করতে হবে। আল্লাহ তায়ালা তাকে সারাবিশ্বের রহমত হিসেবে পাঠিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ