spot_img

বিশ্ববাসীর জন্য মহানবী (সা.) ছিলেন রহমতস্বরূপ: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, সারা পৃথিবীর মানুষের জন্য মহানবী হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন রহমতস্বরূপ। তিনি পৃথিবীতে আগমন করেছেন সব মানুষের কল্যাণে। তিনি প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান দিয়েছেন। তিনি কাউকে কখনো অসম্মান করেননি।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট মাজার মসজিদ আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে দুই দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট মাজারে সব ধর্মের মানুষ আসেন ও মানত করে থাকেন। এখানে এসে প্রত্যেকে উপকৃত হন। নির্দিষ্ট কোনো ধর্মের লোকই এখানে আসেন না বরং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের মানুষ আসেন।

তিনি বলেন, আমি একবার ইন্ডিয়া গিয়েছিলাম সেখানে সনাতন ধর্মের এক অফিসারের সঙ্গে পরিচয় হয়, তিনি আমাকে বলেন- আপনাদের দেশে হাইকোর্ট মাজার চিনেন; আমি বললাম, আমি সেই মাজার কমিটির সভাপতি। তিনি আমাকে বলেন, আমি সেখানে গিয়ে মানত করেছিলাম এবং উপকৃত হয়েছি। তাই আমি বলবো- এই মাজারে শুধু মুসলমান নয় বরং দেশ-বিদেশের সব ধর্মের মানুষ আসেন। সব ধর্মের মানুষের প্রতি সম্মান থাকতে হবে। কেননা সবার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ