গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনা আক্রান্ত ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে চারজন মারা যান।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান।
তিনি বলেন, করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন সাত জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন। সন্দেহজনক রোগী ৩৮ জন, করোনা আক্রান্ত ছয়জন ও উপসর্গে ভর্তি আছেন ছয়জন।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪ জনের নমুনা পরীক্ষায় দুজন ও মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার এক দশমিক ০২ শতাংশ।










