সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুক,ইউটিউব ও ওয়াজ মাহফিলগুলোতে ‘সাম্প্রদায়িক বিদ্বেষ’ ছড়ানোর পরিণতিতে হিন্দু ধর্মাবলম্বীদের পুজাতে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে রাসেল খান স্মরণে বাংলাদেশ যুব মৈত্রী আয়োজিত আলোচনা সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ দাবি করেন।
মেননের দাবি, সামাজিক যোগাযোগা মাধ্যম ফেসবুক,ইউটিউব ও ওয়াজ মাহফিলগুলোতে যে সব ‘সাম্প্রদায়িক বিদ্বেষ’ ছড়ানো হচ্ছে, তারই পরিণতি শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ ও মন্দিরে হামলাসহ হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে লুট, অগ্নিসংযোগ, দৈহিক আক্রমণ ও জীবনহানির ঘটনা।
তিনি বলেন, দুর্ভাগ্যজনক যে, দেশের যুব সমাজের একাংশ এ সব ঘটনায় জড়িত।










