সম্প্রতি চীনের হাইপারসনিক অস্ত্র পরীক্ষার ঘটনাকে খুবই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আমেরিকার জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।
তিনি বলেন, এ ঘটনা ১৯৫৭ সালে মহাশূন্যে সোভিয়েত রাশিয়ার স্পুৎনিক উপগ্রহ পাঠানোর কাছাকাছি।
ব্লুমবার্গ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই পরীক্ষা প্রযুক্তিগত দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং চীনের সামরিক সক্ষমতার একটি ছোট উদাহরণমাত্র।
তিনি আরও বলেন, চীনের সামরিক সক্ষমতা এর চেয়েও অনেক বেশি। তারা মহাশূন্য, সাইবার জগত এবং ভূমি, নৌ ও আকাশের মতো প্রথাগত জায়গাগুলোতে দ্রুত সম্প্রসারণ করছে। আমাদের দৃষ্টিতে চীন উল্লেখযোগ্য পরিমাণে উন্নতি করছে।










