spot_img
spot_img

বাগেরহাটে কৃষককে কুপিয়ে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে জাকির হোসেন হাওলাদার (৬০) নামে এক কলা চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেন হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় চন্ডিপুর গ্রামের পার্শ্ববর্তী পর্তাশী বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা।

গুরুতর জখম অবস্থায় জাকির হোসেনকে রাত ১০টায় মোরেলগঞ্জ হাসপাতালে আনা হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাত ১২টায় মৃত্যুবরণ করেন।

নিহতের ছেলে ইমরান হোসেন ও মোরেলগঞ্জ থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ইমরান হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে তার পিতাকে হত্যা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ