spot_img
spot_img

ভারতে ‘শব্দবাজি’ নিষিদ্ধ করল আদালত

দূষণ রোধে ভারতের রাজধানী দিল্লিতে আগামী ১ জানুয়ারি পর্যন্ত যাবতীয় শব্দবাজি নিষিদ্ধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট।

শুক্রবার (২৯ অক্টোবর) ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, ভারতের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এ নির্দেশনা মেনে শব্দবাজির বিক্রি, তৈরি ও ব্যবহার বন্ধ রাখতে হবে। যদি এ নির্দেশনা অমান্য করা হয় তাহলে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য সচিব, পুলিশ কমিশনার,এসপি ও পুলিশ কর্তাদের দায় নিতে হবে।

ডিভিশন বেঞ্চ জানায়, আদালত যে নির্দেশ দিয়েছে তা কেউ ভঙ্গ করতে পারবে না। উৎসব উদযাপনের নাম করে আইন ভাঙা যাবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ