spot_img

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে বলেই উন্নয়ন বাস্তবে রুপ নিয়েছে: হুইপ ইকবাল

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে এবং উন্নত দেশের কাতারে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে বলেই দেশে সকল ক্ষেত্রেই উন্নয়ন আজ স্বপ্ন নয় বাস্তবে রুপ নিয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশনে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী (নেসকো) লিঃ এর উদ্যোগে বিক্রয় ও বিতরন বিভাগ-১ ও ২, নেসকোর লিঃ দিনাজপুর দপ্তরের আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হুইপ ইকবাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত করেছে। করেছে ডিজিটাল বাংলাদেশ। বিদ্যুতের সাশ্রয়ী হওয়ার জন্য ডিজিটাল দেশেও স্মার্ট প্রি-পেমেন্ট মিটার ব্যবহার শুরু হলে বিদ্যুৎ চুরি রোধ করা সম্ভব হবে। এই মিটার স্থাপনের পর গ্রাহক বিদ্যুৎ ব্যবহারের আগেই বিল পরিশোধ করতে পারবে। এতে বিদ্যুতের অপচয় রোধ হবে এবং মানুষ সচেতন হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ