পাকিস্তানে আফগান দূতাবাসে কূটনীতিক নিয়োগ দিয়েছে আফগান সরকার। ইসলামাবাদের আফগানিস্তান দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন সরদার আহমেদ খান শোকাইব।
গত শুক্রবার (৩০ অক্টোবর) আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের প্রায় দুই মাস পর এই নিয়োগের কথা জানিয়েছে তারা।
আগামী সোমবার আফগান সরকারের নিয়োগকৃত কূটনীতিক ও কর্মকর্তারা দায়িত্ব বুঝে নেবেন। তারা ইসলামাবাদের দূতাবাস ও তিনটি কনস্যুলেটের কার্যক্রম পরিচালনা করবেন। এর পাশাপাশি তিনি পেশওয়ার, করাচি ও কোয়েটায় আফগান কনস্যুলেটের কার্যক্রম সামলাবেন।











