spot_img

বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণের শক্তিতে নয়, বিএনপি ষড়যন্ত্র ও অস্ত্রের শক্তিতে বিশ্বাসী।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা পরিষদে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার তারা ছাড়া নির্বাচনে যাবে না, এর কারণ বিএনপি জনগণের শক্তিতে নয়, ষড়যন্ত্র আর অস্ত্রের রাজনীতিতে বিশ্বাসী। সেজন্যই তারা নির্বাচনে না যাওয়ার কথা বলে। তারা অতীতেও নির্বাচন প্রতিহত করার অপচেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।

কুমিল্লা, পীরগঞ্জ, নোয়াখালীর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, তদন্তে দেখা যাচ্ছে, কিভাবে নোয়াখালীর ঘটনায় বরকতউল্লাহ বুলু ইন্ধন দিয়েছে, ইকবালকে কারা ইন্ধন দিয়েছে, সব ধীরে ধীরে বেরিয়ে আসছে।

তিনি আরও বলেন, আমাদের দল থেকে সারাদেশে সকল নেতাকর্মীদের আমরা নির্দেশ দিয়েছিলাম যাতে তারা হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁডায় এবং তারা দাঁড়িয়েছে। সরকার তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে। এপর্যন্ত ১২৯টি মামলা ও ১২০০ জনের বেশি গ্রেফতার হয়েছে। সরকারের এই পদক্ষেপগুলো কূটনৈতিক অঙ্গনসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ