spot_img
spot_img

গাইবান্ধায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল এএসআই

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক মামলার এক বাদিনীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই তোফাজ্জল হোসেন (৩৮)। তিনি উপজেলার কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত রয়েছেন।

শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ১০টার দিকে এএসআই তোফাজ্জল হোসেন ছড়ারপাতা গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে আসেন। পরে গোয়ালঘরে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরা পড়েন। উত্তেজিত গ্রামবাসী তোফাজ্জলকে আটক করে বাড়ির উঠানের একটি আম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যান।

স্থানীয়রা জানায়, কিছুদিন আগে ওই নারীর স্বামীর সঙ্গে তার ভাইয়ের জমি নিয়ে বিরোধ দেখা দেয়। পরে ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন ভাসুরের বিরুদ্ধে। সেই মামলাটির তদন্তভার পড়ে এএসআই তোফাজ্জল হোসেনের কাছে। পরে তদন্তে গিয়ে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সখ্যতা গড়েন তিনি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহিল জামান জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তোফাজ্জল হোসেনকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ