spot_img

কারো পোস্টের মাধ্যমে সহিংসতা ছড়িয়ে পড়লেই গ্ৰেপ্তার: সিটিটিসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান বলেছেন, কার‌ও পোস্টের মাধ্যমে সহিংসতা বা সামাজিক অবক্ষয় ছড়িয়ে পড়লে তাকে গ্ৰেপ্তার করা হচ্ছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার ক্ষেত্রে সচেতন হ‌ওয়ার আহ্বান জানাচ্ছি।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে এফডিসিতে এক ছায়া সংসদে তিনি এসব কথা বলেন।

সিটিটিসি প্রধান বলেন, কুমিল্লার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিন্নভাবে পোস্ট করায় ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়েছে এবং সহিংসতার ঘটনা ঘটেছে। ওই ঘটনার সঙ্গে কোনো জঙ্গিবাদের যোগসূত্র নেই।

সিটিটিসি প্রধান আরও বলেন, কুমিল্লার ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হয়েছে ইকবাল ভবঘুরে প্রকৃতির, মানসিক ভারসাম্যহীন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ