spot_img

বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই কোটি ৫৮ হাজারের বেশি মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে গত ২৪ ঘন্টায় নতুনকরে সুস্থ হয়েছেন আরও দুই লাখ ৫৮ হাজার ১৯০ জন। একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার ১১৩ জন। আর মৃত্যু বরণ করেছেন চার হাজার ৫৯৫ জন।

সোমবার (১ নভেম্বর) সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ লাখ ১৪ হাজার ৯৪৭ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২৪ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৭৯ জনে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ২২ কোটি ৪১ লাখ ২৬ হাজার ৪৪৫ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত হয়েছে আমেরিকায়। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন চার কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৯৩৮ জন। তাদের মধ্যে মারা গেছেন সাত লাখ ৬৬ হাজার ২৯৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ৬৭ লাখ ১৫ হাজার ৩১৩ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৬১২ জন। তাদের মধ্যে মারা গেছেন চার লাখ ৫৮ হাজার ৪৭০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ