spot_img
spot_img

জয় বাংলা স্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ২৫ থেকে ৩০টি গাড়ি ভাঙচুরসহ অন্তত ১৬ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করে বলেন, তিনি চলতি নির্বাচনে কায়েতপাড়া ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। তারই অংশ হিসেবে এদিন বিকেলে তিনিসহ তার কর্মী সমর্থকরা পশ্চিমগাঁও এলাকায় প্রচারণাসহ একটি নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করতে যান। কিছুক্ষণ পর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহেদ আলীসহ প্রায় ৩ থেকে ৪শ লোক জয় বাংলা স্লোগান দিয়ে তাদের প্রচারণায় লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান।

তিনি বলেন, হামলাকারীরা অন্তত ১৬ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ২৫ থেকে ৩০টি যানবাহন ভাঙচুর করেন। পরে বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ