spot_img
spot_img

টেকনাফে দেশীয় অস্ত্রসহ রোহিঙ্গা আটক

কক্সবাজার টেকনাফ উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে দেশীয় অস্ত্রসহ মুহাম্মাদ ইউনুস নামের এক রোহিঙ্গাকে আটক করেছে ১৬ এপিবিএন পুলিশ। আটক রোহিঙ্গা ব্লক আই, শেড. ৫৫৩/০৩-০৪, এমআরসি ৫০২৪১, নয়াপাড়া রেজি. ক্যাম্পের সৈয়দ আহাম্মদের ছেলে।

১৬- এপিবিএন ক্যাম্পের এএসপি তারেকুল ইসলাম এ তথ্য জানান।

১৬ এপিবিএন গণমাধ্যমকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে রোহিঙ্গা সন্ত্রাসী ইউনুছকে আটক করা হয়। এ সময় আসামির হেফাজতে থাকা একটি দেশীয় ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়।

এছাড়াও ওই রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাইসহ আইনশৃংখলা পরিপন্থী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ