spot_img
spot_img

টাকা আত্মসাতের মামলায় মাওলানা সলিমুল্লাহ কারাগারে

সমবায় সমিতি খুলে গ্রাহকের সাড়ে পাঁচ লাখ টাকা আত্মসাতের ঘটনায় চট্টগ্রামের নাজিরহাট মাদরাসার সাবেক শিক্ষক ও নাজিরহাট জামিয়া ফারুকিয়ার মুহতামিম মাওলানা সলিমুল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাওলানা সলিমুল্লাহ হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ২০২০ সালের কাউন্সিলে তাকে হেফাজতের কোনও পদে নেওয়া হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ