শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অগ্রাধিকার ভিত্তিতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের করোনার টিকা প্রদান করা হবে।
তিনি বলেন, শুরুতে আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে আমরা টিকা দেবো। পরীক্ষা শুরুর আগে তাদের টিকা দেওয়ার চেষ্টা করা হবে।
সোমবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
ঢাকার শিক্ষার্থীদের টিকা দিতে প্রাথমিকভাবে আটটি কেন্দ্র প্রস্তুত করেছে শিক্ষা মন্ত্রণালয়। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ছাড়া বাকি ৭টি কেন্দ্র হচ্ছে:
১। হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল (ভাটারা)
২। সাউথ পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ (মালিবাগ)
৩। চিটাগং গ্রামার স্কুল (বনানী)
৪। কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ (ধানমন্ডি)
৫। ঢাকা কমার্স কলেজ (চিড়িয়াখানা রোড)
৬। স্কলাস্টিকা (মিরপুর-১৩)
৭। সাউথ ব্রিজ স্কুল (উত্তরা)
টিকাদান কার্যক্রমের উদ্বোধনের সময় শিক্ষামন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচি সফল হলেই স্বাভাবিক শিক্ষাদান করা হবে এবং আগামী বছরে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে।










