spot_img

জাতীয় চার নেতাকে হত্যার পর দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকানো হয়েছিল: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যার পর দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ।

বুধবার (৩ নভেম্বর) জেলহত্যা দিবস উপলক্ষে বনানীতে জাতীয় তিন নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ