করোনাভাইরাস থেকে সুরক্ষায় পাঁচ থেকে একাগো বছর বয়সী শিশুদের ওপর প্রয়োগের জন্য ফাইজার-বায়োএনটেকের টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে আমেরিকা।
বুধবার (৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত মঙ্গলবার শিশুদের ওপর ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগের অনুমোদন দিয়েছেন আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ (সিডিসি) সংস্থার পরিচালক রচেলে উলেনস্কি।
তিনি বলেন, একজন মা হিসেবে টিকা সম্পর্কে আরো জানতে আমি অভিভাবকদের শিশুবিশেষজ্ঞ, স্কুলের নার্স অথবা স্থানীয় ফার্মাসিস্টদের সঙ্গে কথা বলতে বলব এবং শিশুদের টিকা নেওয়াতে বলব।










