spot_img
spot_img

নাইজেরিয়ার লাগোসে ভবন ধস; নিহতের সংখ্যা বেড়ে ৩৬

নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে বহুতল ভবন ধসের ঘটনায় ৩৬ জন নিহত। এখনও নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দেশটির জরুরি পরিষেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।

ভবনটিতে ‘অস্বাভাবিকতা’ নজরে আসার পর চলতি বছরের শুরুতে এর অবকাঠামো নির্মাণ কাজে স্থগিতাদেশ দেয় রাজ্য সরকার।

লাগোস স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাব্যবস্থাপক ফেমি ওকে-ওসানিনতোলু বলেন, নিহতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ