spot_img

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল

আগামীকাল শনিবার (৬ নভেম্বর) বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৩ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনে (বায়তুল মোকাররম) সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহাম্মাদ ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বর, অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭। ফ্যাক্স নম্বর: ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ