spot_img

চট্টগ্রামে জাতীয় সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ইনসাফ | মাহবুবুল মান্নান


চট্টগ্রামে শিক্ষা ও গবেষণামূলক সংস্থা রিসালাতুল খাইর’র ব্যবস্থাপনা ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন’র পৃষ্ঠপোষকতায় জাতীয় সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৫নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে এ সীরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার উপপরিচালক মাওলানা ফুরকানুল্লাহ খলিল’র সভাপতিত্বে ও সংস্থার সদস্যসচিব মাওলানা খন্দকার হামিদুল্লাহ এবং কাজী সাইফুল হক’র যৌথ সঞ্চালনায় এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত ইসলামী ব্যাংকসমূহের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মুহাম্মদ গিয়াসুদ্দিন তালুকদার, বিশিষ্ট সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট সিরাত গবেষক ও ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারাল অলিম্পিয়াডের চেয়ারম্যান মাওলানা মুসা আল হাফিজ, অধ্যাপক আলাউদ্দিন চৌধুরী ও মাওলানা আফিফ ফুরকান মাদানী প্রমুখ।

এছাড়াও জাতীয় ও স্থানীয় বিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও সুধীবৃন্দ নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করেন।

কনফারেন্সে বক্তারা বলেন,ইসলাম হচ্ছে ওহী বিশিষ্ট সুশৃঙ্খলিত এবং আদর্শিক ধর্ম। অর্থাৎ পবিত্র কুরআন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনাদর্শ (হাদীস ও সুন্নাহ)। এই দুই মিলিয়েই হচ্ছে পরিপূর্ণ ইসলাম। পবিত্র কুরআনকে অনুসরণ করতে হলে অবশ্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জীবনাচরণকে নিজের জীবনে প্রতিফলিত করাতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিপূর্ণ জীবনাচরণই হচ্ছে ইসলামের মডেল।

বক্তারা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ভালোবাসা এবং জীবনাদর্শ ব্যতীত কোনো মুসলিম দাবিদার পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কেননা সীরাতে নববীর সুশীতল ছায়াতেই মুমিনের দুনিয়া আখেরাতের কল্যাণ নিহিত।
সীরাত কনফারেন্সের সভাপতি মাওলানা ফুরকানুল্লাহ খলিল’র মুনাজাতের মাধ্যমে কনফারেন্স সমাপ্ত হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ