spot_img

গত ২৪ ঘণ্টায় ১৩৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১৩৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন ১৩৮ জন। এর মধ্যে ঢাকাতে ১০৪ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৩৪ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭২০ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৬০ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৬০ জন রোগী ভর্তি রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ