spot_img
spot_img

আমীরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাসপাতালে ভর্তি

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন।

হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জানিয়েছেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছেন। শারীরিক ভাবে দুর্বলতা অনুভব করায় আজ দুপুরে তাঁকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

আল্লামা নুরুল ইসলাম দেশবাসীর কাছে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ