spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ৮৩ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৮৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৬ নভেম্বর) ভোর ছয়টা থেকে রোববার (৭ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (৭ নভেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার ৮৩ জনের কাছ থেকে ৪২৯ গ্রাম ৩০৯ পুরিয়া হেরোইন, ২ হাজার ১৬৯ পিস ইয়াবা, ১০০ কেজি ৪৯৫ গ্রাম ৬১ পুরিয়া গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও ৫৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৬টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ