কুমিল্লায় পবিত্র কুরআনকে অবমাননাকে কেন্দ্র করে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে হামলার ঘটনায় সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত মঈনুদ্দীন আহমেদ বাবুকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজামণ্ডপে হামলার সময় ঘটনাস্থলেই ছিলেন বাবু। হামলার সময় পুলিশ পিএস বাবুকে গ্রেফতার করতে গেলে মেয়র সাক্কু তাকে নিজের পিএস পরিচয় দিয়ে ছাড়িয়ে নেন।











