নতুন করে বাস ভাড়া নির্ধারণের দাবি মেনে নেওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক সমিতি। ফলে ডিজেলচালিত বাসের ভাড়া বাড়ছে সোমবার থেকেই।
রোববার (৭ নভেম্বর) বিকেল পাঁচটায় বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার পরিবহন মালিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে। এজন্য আজ প্রজ্ঞাপন জারি করা হবে। সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ছে না
পরিবহন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে ডিজেলচালিত দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানো হয়েছে। সোমবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে। তবে সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়ানো হবে না বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।











